ইতিহাসের সবচেয়ে বড় ভয়ংকর চাপে পড়েছেন তারেক রহমান – গোলাম মাওলা রনি

Share

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে একটি অতি গুরুত্বপূর্ণ ও দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই সময়ে দলের নেতা তারেক রহমান, ডাঃ জোবায়দা রহমান এবং জায়মা রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এমন এক সময় যখন দলের প্রধান নেতা গুরুতর অসুস্থ, তখন তারেক রহমানের অনুপস্থিতি বিএনপির রাজনীতি এবং সমর্থকদের কাছে এক অস্থিরতার সৃষ্টি করেছে।

গোলাম মাওলা রনি ফেসবুক পোস্টে লেখেন, ইতিহাসের সবচেয়ে বড় ভয়ংকর চাপে পড়েছেন তারেক রহমান। বেগম জিয়া গুরুতর অসুস্থ । এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তা সামাল দেয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই !

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আপন জনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিক ভাবে নেয়নি।

বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে তখন তারেক রহমান, ডাঃ জোবায়দা রহমান এবং জায়মা রহমান কি করছেন তা নিয়ে দেশবাসির মুখে খৈ ফুটছে !
উল্লেখিত অবস্থায়, বিএনপির পদ লোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দরূদ পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন, যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কিভাবে সামলাবেন !