বর্তমানে বাংলাদেশে নতুন ট্রেন্ড শুরু হয়েছে!
ইলেকশনের জন্য “আমার টাকা নাই” বলে বিকাশ/নগদ/ব্যাংক নম্বর দেওয়া।
তারপর নিয়মিত আপডেট দেয়া শুরু, আজ এত টাকা উঠেছে, কাল আরও উঠেছে। অমুক ভাই এত দিয়েছে, তমুক আপা এত দিয়েছে ব্লা ব্লা…।
আমার প্রশ্ন?
এটা কি রাজনীতি, নাকি ডিজিটাল চান্দাবাজি?
ইলেকশন কোনো বন্যা ত্রাণ না,
এটা সামাজিক দান সংগ্রহের কাজও না।
এটা একজন মানুষের ক্ষমতায় যাওয়ার ব্যক্তিগত চেষ্টা।
আর এই “টাকা ওঠার আপডেট” হচ্ছে,
যারা দেয়নি, তাদের উপর নীরব চাপ তৈরি করা।
সবাই দিচ্ছে, তুমি দিচ্ছো না কেন? তুমিও কিছু দিয়ে পাঁশে থাকার নাম তো দেশ প্রেম! তুমি দিচ্ছনা মানে তোমার ভিতর দেশ প্রেম নাই!
এখানে আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজে ইলেকশনের ন্যূনতম খরচ চালাতে পারবেনা না,
সে কীভাবে জনগণের দায়িত্ব নেবে?
রাজনীতি মানে যোগ্যতা।
রাজনীতি মানে ঝুঁকি নেওয়া। রাজনীতি মানে বিলিয়ে দেয়া, রাজনীতি মানে নিজের বলে কিছু নেই! সব জনগণের তরে হওয়া উচিৎ বলে মনে করি! চাঁদা তুলে ক্ষমতায় যাওয়াকে স্বাভাবিক বানানো
রাজনীতির জন্য ভয়ংকর।
মোঃ আরিফুল ইসলাম
ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আরটিভি।