দেবীগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গেটলক, প্রাণহানির আশঙ্কা

Share

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। আজ দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ফুলতলা ও লক্ষীনারায়নী এলাকার মাঝামাঝি, একটি মাজারের পাশে ডোমার থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। বাস উল্টে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন সমস্যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক