চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে প্রতিক্রিয়া জানাল চীন

Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারককে (এমওইউ) ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে চীন। একই সঙ্গে বেইজিং জানিয়েছে, ইরানের নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

বুধবার (২৪ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা একটি ইতিবাচক সংকেত পাঠিয়েছে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের একযোগে কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, চীন সবসময় ন্যায্য অবস্থান গ্রহণ এবং শান্তি প্রতিষ্ঠায় সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে। পাশাপাশি ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষার অধিকারকে সমর্থন জানায়।

গুও আরও বলেন, উপসাগরীয় দেশ ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকেও সমর্থন করে চীন

সূত্র : আল জাজিরা