প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

Share
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘করব কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ। এটা যেমন আমরা বলি- তেমন একইভাবে বলি, করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ।’
সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের বসবাস। আমরা সব ধর্ম ও পেশার মানুষ একসঙ্গে মিলে দেশের জন্য কাজ করব। সবাই মিলে আমরা এ দেশেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই ক্ষমতা যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ দেশকে এগিয়ে নিতে বিএনপি কোন বাধা মানবে না।’
এ সময় তিনি জানান, আগামী বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার।
এর আগে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে।’
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে বলে জানান তিনি।
তথ্যসূত্রঃ স্টার নিউজ