মেধাহীন মেরিটোক্রেসির বলি এবারের এইচএসসি পরীক্ষার্থীরা

Share

ইনবক্সে অনেকগুলো অনুরোধের প্রেক্ষিতে লেখা।
SSC এবং HSC এই দেশের সবচেয়ে বড় দুটো পাবলিক পরীক্ষা। এই দুই পরীক্ষার প্রশ্নপত্র কারা প্রনয়ণ করবেন? অবশ্যই শিক্ষক হিসেবে যারা সেরা, তারা। প্রশ্নপত্র কারা মডারেট করবেন? অবশ্যই যারা বিষয়জ্ঞানে সেরা, তারা। পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম। অপদার্থতার ভালো নজীর।
বিজ্ঞান শিখতে এবং শেখাতে হলে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। এক, ছবি এবং ছবিতে দেওয়া গাণিতিক তথ্য সামঞ্জস্যপূর্ণ হতে হয়। দুই, শুধু ম্যাথম্যাটিকাল কন্সিসটেন্সি থাকাটা যথেষ্ট নয়। ঠিকঠাক অংক করে যদি একটা অদ্ভুত ফলাফল আসে, তাহলে অংকটার সেট আপ ঠিক হয় নি। একটা উদাহরণ দিই, ধরা যাক, অংকের ফলাফল হচ্ছে একজন মানুষের ভর। ঠিকঠাক অংক করে ফল পাওয়া গেল ১০০০০ কিলোগ্রাম। এটা কোন প্রশ্নই হয় নি। তিন, অংক করতে যা না জানলেই নয়, তা সরবরাহ করেতে হবে। না করা হলে, প্রশ্নের বৈধতা থাকে না। চার, যদি এডুকেটেড গেস (guess) করার প্রশ্ন থাকে, তাহলে সেটা রিজনেবল হওয়ার সুযোগে থাকতে হবে। অনুর ব্যাস যেখানে angstrom অর্ডারে, সেখানে অংক মেলাতে গিয়ে যদি সেটা সেন্টিমিটারে নিয়ে যেতে হয়, তাহলে সেটা কোন অংকই হয় নি।
উপরের প্রতিটি সমস্যা এই বছরের পদার্থবিজ্ঞান প্রশ্নে আছে।
কেন এমন হল? আমার এডুকেটেড গেস হচ্ছে – প্রশ্নকারী এবং মডারেটর বাছাই করা হয়েছে, কে কাকে চেনে সেই ভিত্তিতে অথবা রাজনৈতিক বিবেচনায়। যোগ্যতার ধার ধারা হয় নি।
আমরা যদি মেরিট্রকেসিকে মূল্য না দেওয়া শিখি, তাহলে শুধু পরিক্ষার প্রশ্নই নয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন সার্কাস দেখতে হবে।

লিখেছেন: অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।