অনিবার্য কারণে কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় আজ মঙ্গলবার (২৮ জুলাই) পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে পদযাত্রা স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
তবে বুধবার (২৯ জুলাই) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিকাল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় যথারীতি পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে গত ৬ জুলাই থেকে ৩৬ দিনব্যাপী জুলাই পদযাত্রা কার্যক্রম পরিচালনা করছে এনসিপি।