টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

Share

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ অন্তত দশজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন।

নিহত ছয়জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ছাত্র আব্দুল আহাদ সরদারের পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আহাদের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ দুপুরে সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহত ব্যক্তিরা সবাই পর্যটক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক