অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পর বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১৬ আগস্ট) এক ভিডিওকলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও দলের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এসময় তিনি সিরিজের পরের টেস্টের জন্যও বাংলাদেশ দলকে শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ফেসবুক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান টাইগারদের বলেন, বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।
এসময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, হাসান প্রথম ইনিংসে পাঁচ উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।
এরপর তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার। এরপর তামিম ইকবাল বলেন, বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।
- তথ্যসূত্র: স্টার নিউজ