জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোরের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার টানা (তারকরণ) ও সার্বিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) অধীনে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে যেসব এলাকা-বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকা।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
সূত্র: স্টার নিউজ