‘ক্রিকেট শেষ পর্যন্ত ভাত দেবে না’, বাবার মুখে কথাটি শুনে একসময় বিরক্ত লাগতো; এখন বুঝি, ঠিকই বলতেন25ebnS6-hABNvk250_fIfPwIpoEhIfd0yNxeJsDlZGxgo-v-Bfq_aem_TnxEoaya0D1OlUGTALSgQw

Share

খেলোয়াড়দের জীবনে খেলাধুলা ও পড়াশোনার মাঝে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে ‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’ শিরোনামে একটি বই প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহলেখক এইচ এম আতিফ ওয়াফিকের সঙ্গে লেখা এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নাফীস স্মৃতিচারণ করে জানান, একসময় জাতীয় দলের অধিনায়ক থাকার পরও ‘ক্রিকেট শেষ পর্যন্ত ভাত দেবে না’ বলে বাবা যখন পড়াশোনার জন্য চাপ দিতেন, তখন তিনি চরম বিরক্ত হলেও বর্তমানে সেই সতর্কবার্তার বাস্তব মর্ম তিনি পুরোপুরি বুঝতে পেরেছেন।

প্রায় চার বছর ধরে তথ্য সংগ্রহ করে লেখা এই বইটিতে দেশি-বিদেশি ৩৫ জন অ্যাথলেটের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা সম্ভাবনাময় হওয়ার পরও খেলাধুলায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেননি, কিন্তু পড়াশোনা তাদের জীবনে বিকল্প সফলতার পথ তৈরি করে দিয়েছে।

বইটিতে অ্যালান ডোনাল্ড ও স্টুয়ার্ট ল-এর মতো কিংবদন্তিদের অভিজ্ঞতাও স্থান পেয়েছে।

নাফীস মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু খেলাধুলার ওপর নির্ভর করে নিশ্চিন্ত ক্যারিয়ার গড়া এখনো বেশ কঠিন; তাই ভবিষ্যতের শক্ত ব্যাকআপ এবং সহজে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ক্ষমতা বাড়াতে খেলোয়াড়দের অবশ্যই পড়ার অভ্যাস ধরে রাখতে হবে।

তথ্যসূত্র: দ্যা ডেল্টা লেন্স