আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চান শেখ হাসিনা

Share

আওয়ামী লীগ পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ দলটির সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

শেখ হাসিনা এনডিটিভিকে জানান, তিনি শান্তিপূর্ণভাবে ও আইনের কাঠামোর মধ্যেই দেশে ফিরতে চান। এছাড়া, রাজনৈতিকভাবে সক্রিয় থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুজ্জীবনে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চান বলে জানান শেখ হাসিনা। দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং দেশের বিভিন্ন এলাকার সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কাজ চলছে বলেও দাবি করেছেন তিনি।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। দেশে ফিরে কারাবাসসহ যে কোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত বলে দাবি করেছেন তিনি।

সূত্র: এনডিটিভ