যুবলীগ নেতার সন্তান বলে ছড়ানো ছবিটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অগ্নিদগ্ধ ইভানা নামের এক শিশুর।
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলে যোগ দেওয়ার কারণে কোনো নেতার বাড়িতে হামলা ও তাঁর শিশুসন্তানকে আহত করার দাবিরও সত্যতা পাওয়া যায়নি।
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক নারী ও তাঁর সন্তান আহত হন। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) থানায় মামলা হয়েছে। তার ভাষায়, এটি পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ; যুবলীগের মিছিলে যোগ দেওয়ার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।
সূত্র: দ্যা ডিসেন্ট