মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে

Share

আইসা নেত্রী নেহা বোরাকে দিল্লি পুলিশ মুক্তি দিলেও, ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে ‘লেহরা দো তিরাঙ্গা’ বিক্ষোভের আগে প্রিভেন্টিভ ডিটেনশনের অংশ হিসেবে পুলিশ প্রায় ১৫০ জনকে আটক করে এবং কনট প্লেস এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। আটকের পর আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং নেহা বোরাকে অজানা স্থানে ঘোরানোর অভিযোগে আইসা ও সিজিপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।

এর আগে সিজিপির অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকেও শান্তিভঙ্গ ও নিষিদ্ধ ঘোষিত যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে তিহার জেলে পাঠানো হয়েছিল।