রেজাউল সরকার রনি

শেষের দিকে গঙ্গার পানিচুক্তির মেয়াদ, অথচ চারদিকে কেন এমন বিপজ্জনক নীরবতা?

Share

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের ৩০ বছরের একটা চুক্তি হয়েছিলো। এবছরের ডিসেম্বরের ১২ তারিখে, অর্থাৎ আজ থেকে এক মাস পরে চুক্তি শেষ হতে চলেছে।

গঙ্গার পানি এদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জন্যে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প’ সরাসরি গঙ্গার পানির ওপর নির্ভরশীল। পানি না থাকলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও ঝিনাইদহ অঞ্চলের লাখ লাখ হেক্টর জমির বোরো ধান ও অন্যান্য ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে!

এছাড়া লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, পানির অভাবে নদীগুলো শুকিয়ে চর জেগে ওঠা, কিছু নদী পানির অভাবে মরে যাওয়া এবং মৎস্য সম্পদ কমে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে।

সংক্ষেপে যদি বলি, তিস্তা চুক্তি যেমন আমাদের উত্তরবঙ্গের জন্য বাঁচামরার লড়াই, গঙ্গার পানিবণ্টন চুক্তি ঠিক তেমনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে পরিবেশগত ও অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে রক্ষার একমাত্র আইনি ঢাল।

অথচ এখনো উল্লেখযোগ্য পত্রিকাগুলোতে কোন আর্টিকেল নজরে আসেনি, সংসদের চলতি অধিবেশনে এ বিষয়ে কোন উচ্চবাচ্য শোনা যায়নি, কোন মন্ত্রী মহোদয়ের মুখে এ বিষয়ে কোন আলাপ উঠেনি, সবাই চুপচাপ! অন্ততপক্ষে এ বিষয়ে আলাপ করা জরুরি, আওয়াজ তোলা জরুরি…

রেজাউল সরকার রনি
নির্বাহী সম্পাদক, তিনতন্ত্র।