নৌবাহিনীর অফিসার ক্যাডেট ২০২৭এ (২য় গ্রুপ): লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Share

শিক্ষা ও চাকরি ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট ‘২০২৭এ’ ব্যাচের (২য় গ্রুপ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে ঢাকায় নৌবাহিনী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করেছে নৌবাহিনী সদর দপ্তরের পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর।

উত্তীর্ণ প্রার্থীদের এখন আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসএসবি) পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশ নিতে হবে। নৌবাহিনী সদর দপ্তরের পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএসএসবি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যেক উত্তীর্ণ প্রার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে নিজস্ব ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) পাঠানো হবে।

প্রার্থীদের যা করতে হবে

  • এসএমএসে উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে [http://issb-bd.org/candidatelogin](http://issb-bd.org/candidatelogin) ঠিকানায় লগইন করে অনলাইনে বায়োডাটা (Bio-data) পূরণ করতে হবে।
  • এরপর আইএসএসবি থেকে পরীক্ষা ও সাক্ষাৎকারের নির্ধারিত তারিখসহ কল-আপ লেটার (Call-up letter) পাঠানো হবে।
  • www.issb-bd.org ওয়েবসাইট থেকেও পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল-আপ লেটার ডাউনলোড করা যাবে।
  • নির্ধারিত তারিখ ও সময়ে আইএসএসবিতে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, আইএসএসবিতে উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন শেষে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ নেভাল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যোগ দেবেন।

তিনতন্ত্র