প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার সকালে বরিশাল জেলা সফরের উদ্দেশে রওনা দিয়েছেন। গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশালে এটিই তাঁর প্রথম সফর।
সফরকালে তারেক রহমান গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তিনি প্রথমে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে সম্প্রতি খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং তার সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।