সিএনজি ভাড়া দেওয়ার ভিডিওকে যুবদল নেতা নয়নের চাঁদাবাজির দৃশ্য বলে প্রচার

Share

একটি সিএনজি অটোরিকশার ভাড়া লেনদেনের ভিডিওকে বিকৃত করে যুবদল নেতা নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক সংস্থা দ্যা ডিসেন্টের অনুসন্ধানে বিষয়টি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

দ্যা ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া ভিডিওতে সিএনজি ভাড়া পরিশোধের পর চালকের কাছ থেকে বাকি টাকা ফেরত নেওয়ার দৃশ্যকে চাঁদাবাজি হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

একাধিক অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত মূল ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, যুবদল নেতা নয়ন সিএনজি চালককে এক হাজার টাকার একটি নোট দেন। চালক ভাড়া বাবদ প্রাপ্য অর্থ রেখে বাকি টাকা নয়নকে ফেরত দেন। ফেরত পাওয়া টাকা হাতে নিয়ে নয়ন চালকের কাছে জানতে চান, তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ টাকা বেশি রেখেছেন কি না। এরপর নয়নকে চালকের উদ্দেশে “আচ্ছা, রাখেন” বলতে শোনা যায়।

অর্থাৎ প্রকৃত ভিডিওতে চাঁদাবাজি বা জোরপূর্বক অর্থ আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং এটি একটি স্বাভাবিক ভাড়া লেনদেনের দৃশ্য বলে নিশ্চিত হয়েছে ফ্যাক্ট চেকে।