জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রতি মাসে সরকারকে জ্বালানিতে ১৩ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
তিনি বলেন, শুধু ডিজলে ভর্তুকি দিতে হচ্ছিল প্রতি লিটারে ৯০ টাকা, এটি বছরে অনেক। শুধু ডিজেলে ভর্তুকি দিতে হতো ৪০ হাজার কোটি টাকা। আর সব জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা লোকসান দিতে হতো। তাই সরকার বাধ্য হয়েছে।