রাজধানীর মাতুয়াইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী নরসিংদীগামী ‘নোঙর’ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাতুয়াইলের ডেমরা রোডের একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। বাসটিতে কিভাবে আগুনের সুত্রপাত হলো এবিষয়ে বিস্তারিত জানা যায় নি। তবে বাসটির পাশে থাকা একটি গাড়িতে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ বিষয়ে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া বলেন, ‘বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।’