পদত্যাগ বা নির্দেশ কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে: ইশরাক হোসেন

Share

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি পদত্যাগ বা অন্য কোনো নির্দেশ এলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, প্রথাগতভাবে এ ধরনের নির্দেশ আসার সঙ্গে সঙ্গেই তা বাধ্যতামূলক এবং কার্যকর হয়। তাই এ-সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ বা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার প্রয়োজন নেই।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা তাঁর ক্ষেত্রে এ ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।