ছবি : সংগৃহীত

‘মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ করেছি’

Share

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর সফরকালে নিজ দলের নামে বৃক্ষরোপণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (৩ জুলাই) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি লেখেন, মঙ্গোলিয়ার একটি ন্যাশনাল পার্কে “বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)” নামের একটি বৃক্ষ রোপণ করে এসেছেন তিনি। শত ঝড়-বৃষ্টি, রোদ ও তুষারপাত মোকাবিলা করে গাছটি যেন সময়ের সঙ্গে বেড়ে ওঠে, তেমনি অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে দলটিও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এই সম্মেলনে যোগ দিতে হাবিব উন নবী খান সোহেলের পাশাপাশি মঙ্গোলিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।