নয়াদিল্লিতে বিজেপি সভাপতি জেপি নড্ডার বাসভবনে ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে। চলমান বিভিন্ন ইস্যুতে নিজেদের দাবি তুলে ধরতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
প্রতিনিধিদলের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো—
১) সমাজকর্মী সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি,
২) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ,
৩) আত্মহত্যা করা সকল NEET পরীক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান।
বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান জানাতে জেপি নড্ডা কিছু সময় চেয়েছেন। এদিকে দাবিগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রতিনিধিদল।