প্রতিবছর একদল কসাই সৈয়দপুর থেকে ঢাকা আসে গরু বানাতে। তারা বিমানে করে আসেন এমন একটা রিপোর্টের পোস্টে মানুষের হাহার বন্যা!
অথচ দেখুন তাদের স্মার্টনেসটা! দলবেঁধে টিম লিডার, জুনিয়র মেম্বার, কাটাকুটির যন্ত্রপাতি ভাগ করে প্লেনে, বাসে ট্রেনে করে ঢাকা আসে। আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে তারা ফিরে আসে এবং ঈদ পরবর্তী মাংস ব্যবসার মন্দার সময় এই টাকায় তারা সংসার চালান। হয়তো ঈদের সময় সৈয়দপুর থেকে ঢাকার দীর্ঘ যাত্রার ক্লান্তি কমাতে বা জীবনে উদযাপন করতে তারা দলবদ্ধভাবে বিমান যাত্রার আনন্দটা নেন। সমাজের শ্রেণীবিভেদকে তুড়ি মেরে এই যে তাঁদের সাহসী আনন্দযাত্রা, তা দেখেই ভালো লাগলো। যারা হাহা দিচ্ছেন তাদের ধারণাও নাই তাদের এই আনন্দটা কতখানি নির্মল।
২৭মে, ২০২৬
ঈদ-উল-আজহার আগের দিন।
সাদিয়া রশ্নি সূচনা