মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাদ এশা ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকায় অবস্থিত মাদ্রাসাতুদ দ্বীনিয়া নুরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিমখানার এতিম শিশু ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে দেশ, জাতি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা, নেক হায়াত এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্ব অব্যাহত রাখার জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ঠাকুরগাঁওয়ের প্রশিক্ষক (ইলেকট্রনিক্স) মোঃ দেলোয়ার হোসেনের সৌজন্যে ও আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “দেশ ও জাতির কল্যাণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদান গুরুত্বপূর্ণ। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা এ আয়োজন করেছি।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।