দুদকের আনা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা না চাইতে হবে তাছাড়া আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে এনসিপির বাংলামোটর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ১৫০ জনকে পদোন্নতি দিয়ে প্রায় ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। অথচ পিএসসির সুপারিশের ভিত্তিতেই ১৮২টি পদোন্নতি দেওয়া হয়েছিল।
এ ছাড়া ৩৮ জনের পদ বাতিল করে ৭৬ লাখ টাকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, ওই পদ বাতিলের বিষয়টি আদালতের রায়ের ভিত্তিতে হয়েছিল। এ সময় দুদকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দুদকের মুখপাত্র তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তাতে তার মানহানি হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।
এ সময় তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি সরকারকে বিরোধী দল ও মত দমনের ক্ষেত্রে আওয়ামী লীগের সময়কার পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র।
সূত্র: স্টার নিউজ