বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে একটি বিলের ওপরে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় সংসদে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এরপরেও বক্তব্য চালিয়ে যান রুমিন ফারহানা।
রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া অসম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণখেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লাখ ৬ হাজার কোটি টাকার ওপরে ঋণখেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।
তিনি বলেন, মাননীয় স্পিকার, এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম, তখন তারাও হট্টগোল করতো। এখন বিএনপি একই ধরনের আচরণ করছে, আরও খারাপ আচরণ বরং বলি। এ সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত।
মাননীয় স্পিকার, ওনারা নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করেন- এগুলো আমাদের পুরানো সংস্কৃতি। এগুলো আমরা বহু দেখছি, মাননীয় স্পিকার। ইলেকশনের আগে তাড়াতাড়ি ঋণখেলাপি থেকে বাদ দেয়, আর ইলেকশনটা যেই শেষ হয়।
সূত্র: জাগো নিউজ