জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে মশক নিধন

Share

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী তিন মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পরপরই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের নেতৃত্বে এবং পৌর প্রশাসক দীপংকর বর্মনের উপস্থিতিতে বীরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা শাখার কর্মীবৃন্দসহ বিএনসিসি ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়, মশার প্রজননস্থল ও জমে থাকা পানি অপসারণ করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয় অভিযান চলাকালে।