কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ভাবি “লেডি ডন লাইলি” সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সমকালের পরিচয় ব্যবহার করে এই খবরটি ছড়ানো হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই ফটোকার্ডটি এডিটেড। মূলত সমকালের ফেসবুক পেজের আসল ফটোকার্ডকে বিকৃত করে হাসনাত আব্দুল্লাহর নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

পরবর্তী অনুসন্ধানে এই প্রতিবেদনের বিপরীতে সমকালের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। মূল ফটোকার্ডের সাথে ভাইরাল ফটোকার্ডের বেশ অসঙ্গতি রয়েছে। আসল ফটোকার্ডে হাসনাত আব্দুল্লাহর নাম ও ছবির কোনো উল্লেখ নেই।

অর্থাৎ, সমকালের আসল ফটোকার্ডকে প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে।
সুতরাং, তাই ফ্যাক্টওয়াচ বানানো এই ফটোকার্ডগুলোকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করছে।
Claim:
কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ভাবি “লেডি ডন লাইলি” সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সমকালের পরিচয় ব্যবহার করে এই খবরটি ছড়ানো হচ্ছে।
Claimed By:
Facebook Users
Rating:
False
সূত্র: ফ্যাক্ট ওয়াচ