জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স ১৯৪ কোটি ডলার, প্রবৃদ্ধি সাড়ে ২৭ শতাংশ

Share

 

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরুর ১৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুধু গত ১৯ জুলাই একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি মার্কিন ডলার। এর আগে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত তিন দিনের সংশোধিত হিসাবে যোগ হয়েছে আরও ১৬ কোটি ৬০ লাখ ডলার।

সংশ্লিষ্টদের মতে, অর্থবছরের একদম শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।