জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম।

নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম

Share

আজ বুধবার (২২ জুলাই) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এমপি।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।