স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে একটি গুষ্টি আমাদের মা বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য বুদ্ধিজীবীদের তুলে দিয়েছে হত্যার করার উদ্দেশ্যে। সেই রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে। নয়তোবা এই বাংলাদেশ থাকবে না। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। স্বাস্থ্য সেবায় বিশাল নিয়োগ দেয়া হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে গ্রাম পর্যন্ত নিশ্চিত করতে কাজ করছে।
নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ প্রমুখ।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীদের মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তোলে দেন স্বাস্থ্যমন্ত্রী।
তথ্যসূত্রঃ চ্যানেল ২৪