সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বহরে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনসিপি কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা বহরে হামলা চালিয়েছে ছাত্রদল। কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটেছে।’
হামলায় সারজিস আলমের গাড়ি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে হামলার বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সারজিস আলম। তিনি লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে
রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’