ঢাকা: দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমীর বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোনো একক দলের অর্জন নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত অর্জন।
তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার তরুণদের চাকরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে।