ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেয়েদের হলের গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে দেয়া হয়েছে। এখন থেকে গেট বন্ধ হবে রাত ১১টায়, যা আগে ছিল রাত ১০টা।
সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মেয়ে শিক্ষার্থীদের অন্যান্য সংশ্লিষ্ট দাবি বাস্তবায়নের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.আলমোজাদ্দেদী আলফেসানীকে আহ্ববয়াক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নারী হলের প্রোভোস্টরা এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন প্রক্টর অধ্যাপক ড.ইসরাফিল রতন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, মেয়েদের হলের সময় বাড়িয়ে রাত ১১টা করা হয়েছে। আগে যেটা ১০টা ছিল, সেটা এখন ১১টা। আর অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য প্রো-ভিসিকে (প্রশাসন) আহ্বায়ক করে, মেয়েদের হলের প্রোভোস্টদের সদস্য এবং প্রক্টরকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
তথ্যসূত্র: স্টার নিউজ