নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদোন্নতি, বদলি বাণিজ্য ও পদায়নসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ এক বার্তায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। তবে একইসাথে আগের বিজ্ঞপ্তিতে অসাবধানতাবশত ব্যবহৃত একটি শব্দ সংশোধন করেছে সংস্থাটি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (PRO ACC) আক্তারুল ইসলামের পাঠানো বার্তায় উল্লেখ করা হয়, “সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদোন্নতি, বদলি বাণিজ্য, পদায়নসহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।”

পরবর্তীতে অপর একটি বার্তায় ভুল সংশোধন করে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, “কথা বলতে গিয়ে সম্ভবত ‘প্রাথমিক সত্যতা’ শব্দ বলে ফেলেছি। ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি না ব্যবহার করার জন্য বিনীত অনুরোধ করছি। ভিডিওতে থাকলে সেটিও এডিট করার জন্য বিনীত অনুরোধ করছি।”