আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিনের নামে রিট দায়ের করা হয়েছে। রিটকারীর পক্ষে আইনজীবী হলেন ইউনূস আলী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিতও চাওয়া হয়েছে রিট আবেদনে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
সূত্র: স্টার নিউজ