‘জুলাই যোদ্ধা’কে একা পেয়ে হামলা, ছাত্রলীগ-যুবলীগকে তীব্র ভাষায় ধিক্কার রাকিবের

Share

ইতালির ভেনিসে চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর কথিত ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে দোষীদের কঠোর হাতে দমনের আহ্বান জানান।

বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের হামলা প্রমাণ করে, নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের মধ্যে সামান্যতম অনুশোচনা তৈরি হয়নি। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসীদের প্রতি তাদের কোনো সহানুভূতি জাগ্রত হবে না এবং তাদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।