চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আজকে ট্রাইব্যুনালে বলেছেন- জিয়াউল আহসানকে পৃথিবীতে পার্সোনা নন গ্রাটা করা উচিত।
‘পার্সোনা নন গ্রাটা’ আসলে কী?
পার্সোনা নন গ্রাটা’ একটা ল্যাটিন ফ্রেজ যার অর্থ অবাঞ্ছিত ঘোষণা করা করা।
কোন এমব্যাসির কোনো কূটনীতিক কোন অপরাধ করলে তিনি কূটনৈতিক দায়মুক্তির কারণে সাধারণত হোস্ট কান্ট্রির আদালতে বিচারের আওতায় আসেন না।
তখন হোস্ট কান্ট্রি তাকে পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করতে পারে। ফলে ঐ কূটনৈতিককের নিজ দেশ তাকে প্রত্যাহার করে নিজ দেশে ফেরত নেন।
যে কারণে তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে, সেই অপরাধের বিচার তার নিজ দেশ করতেও পারে, আবার নাও করতে পারে।
নিজ দেশের পার্পাস সার্ভ করতে গিয়ে বা স্বার্থ রক্ষা করতে যদি পার্সোনা নন গ্রাটা’ ঘোষিত হন, তবে নিজ দেশে বিচারের আওয়ায় আসার সম্ভাবনা নেই।
পার্সোনা নন গ্রাটার বিপরীত রূপ হলো- পার্সোনা গ্রাটা, যার অর্থ হলো স্বাগত বা গ্রহণযোগ্য।
লিখেছেন-
রেজাউল সরকার রনি
নির্বাহী সম্পাদক, তিনতন্ত্র